কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মুন্সীগঞ্জের গজারিয়া ও সিরাজদিখান উপজেলায় সড়কের ওপর গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। এতে সৃষ্টি হয় সাময়িক যানজট।
কালবৈশাখী ঝড়
ভোলার মেঘনা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাছ ধরার সময় পাঁচটি নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মনোয়ারা বেগম, তার ছিল জরাজীর্ণ একটি ঘর। কিন্তু কালবৈশাখী ঝড়ে তাও ভেঙে গেছে। যা নিয়ে এক কনটেন্ট তৈরি করেছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আব্দুর রশীদ।
পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে তীব্র বজ্রবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঝারি এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ২৪ ঘণ্টা ধরে ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মেলান্দহের পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে।
ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন।
সকালের মধ্যে দেশের চার বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজনগর উপজেলায় গত শনিবার বিকেলে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে দুটি বসত ঘরসহ চারটি দোকানঘর লন্ডভন্ড হয়ে গেছে। উপজেলার পত্তন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
কালবৈশাখী ঝড়ে নদী উত্তাল হয়ে যাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৩৫ মিনিট থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।